কুরআন ও সুন্নাহর অনুসরণ
- প্রতিটি পদক্ষেপে শরীয়াহর শতভাগ অনুগত্য নিশ্চিত করা।
"মানুষের মধ্যে সর্বোত্তম হল যে মানুষের জন্য সবচেয়ে উপকারী।" - নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
মানারাহ ফাউন্ডেশন (Manarah Foundation) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি অরাজনৈতিক, অলাভজনক এবং সম্পূর্ণ দ্বীনি ট্রাস্টি প্রতিষ্ঠান (নিবন্ধন নম্বর: ৩৩০৯/২০২৫)। মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, শান্তির দূত মহানবী মুহাম্মাদ (সাঃ)-এর সুমহান আদর্শ ও পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা এবং একটি আদর্শ কল্যাণ-সমাজ বিনির্মাণে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি।
পবিত্র কুরআন এবং আল্লাহর রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ তথা সালাফে সালিহীনের কর্মপদ্ধতিই মানারাহ ফাউন্ডেশনের মূল চালিকাশক্তি।
আমাদের সকল আয়-ব্যয়ের হিসাব সরকার নির্ধারিত নিয়ম এবং ট্রাস্ট আইন ১৮৮২ অনুযায়ী পরিচালিত হয়।