"মানুষের মধ্যে সর্বোত্তম হল যে মানুষের জন্য সবচেয়ে উপকারী।" - নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

Volunteers helping communities

মানারাহ ফাউন্ডেশন

মানারাহ ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি অরাজনৈতিক ও অলাভজনক ট্রাস্টি প্রতিষ্ঠান (নিবন্ধন নং: ৩৩০৯/২০২৫)। আমরা দাওয়াহ, শিক্ষা, সেবা এবং একটি দক্ষ ও স্বাবলম্বী সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

প্রতিটি দান এখানে আমানত— আপনিও শরিক হোন কল্যাণের পথে

BDT

ট্যাক্স রেয়াতের জন্য অনুদান প্রদান করুন। বিস্তারিত জানতে ক্লিক করুন।

আমাদের পরিচয়

এক নজরে মানারাহ ফাউন্ডেশন

মানারাহ ফাউন্ডেশন (নিবন্ধন নং: ৩৩০৯/২০২৫) একটি অরাজনৈতিক ও অলাভজনক ট্রাস্টি প্রতিষ্ঠান। মুসলিম উম্মাহ'র কল্যাণ এবং একটি টেকসই ও স্বাবলম্বী সমাজ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। আমাদের সামগ্রিক কার্যক্রম মূলত তিনটি বিশেষ স্তম্ভের ওপর আবর্তিত:

দাওয়াহ

বিশুদ্ধ ইসলামি জ্ঞানের প্রচার ও প্রকাশনা

  • কুরআন, সহীহ সুন্নাহ এবং সালাফে সালিহীনের পথ অনুসরণে সমাজ থেকে কুসংস্কার দূর করা।
  • নির্ভরযোগ্য ও গবেষণামূলক দ্বীনি বই-পুস্তক এবং লিফলেট প্রকাশ ও বিতরণ করা।

শিক্ষা

কুরআন ও সুন্নাহর সমন্বয়ে আদর্শ শিক্ষাব্যবস্থা

  • দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বিত সিলেবাসের মাধ্যমে নৈতিকতাসম্পন্ন আদর্শ প্রজন্ম গড়ে তোলা।
  • কারিগরি প্রশিক্ষণ এবং মেধা অন্বেষণের মাধ্যমে যুবসমাজ ও নারীদের দক্ষ করে তোলা।

মানবসেবা

কর্মসংস্থান সৃষ্টি, ত্রাণ বিতরণ ও স্থায়ী স্বাবলম্বিতা

  • কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দরিদ্র পরিবারগুলোকে স্থায়ীভাবে স্বাবলম্বী করা।
  • প্রাকৃতিক দুর্যোগে জরুরি ত্রাণ বিতরণ এবং সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন করা।
সক্রিয় কারণ

চলমান কার্যক্রমসমূহ

দেখুন আপনার দান কোথায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে।

দীর্ঘমেয়াদী উদ্যোগ

আমাদের স্থায়ী প্রকল্প ও তহবিলসমূহ

চলুন একসাথে পরিবর্তন আনি

যাকাত ও সাদাকাহ তহবিল

উম্মাহর অর্থনৈতিক মুক্তি ও মানবিক ইবাদত

যাকাত একদিকে যেমন ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ, তেমনই এটি একটি মানবিক দায়িত্ব। মানারাহ ফাউন্ডেশনের যাকাত ও সাদাকাহ তহবিলের মাধ্যমে আপনার অনুদান সম্পূর্ণ শরীয়াহসম্মত উপায়ে সরাসরি প্রকৃত হকদার, অসচ্ছল পরিবার এবং দুস্থ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ব্যয় করা হয়।

মানারাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট

কারিগরি প্রশিক্ষণ ও আত্মনির্ভরশীল যুবসমাজ

শুধু সাময়িক সাহায্য নয়, স্থায়ী দারিদ্র্য বিমোচনে দক্ষ জনশক্তির বিকল্প নেই। মানারাহ ফাউন্ডেশনের এই অঙ্গ প্রতিষ্ঠানটির লক্ষ্য—অসহায় তরুণ ও নারীদের আধুনিক কারিগরি ও আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এবং ২০৩০ সাল নাগাদ প্রতি বছর বিপুল সংখ্যক মানুষকে স্বাবলম্বী করে তোলা।

দ্বীনি দাওয়াহ ও শিক্ষা কমপ্লেক্স

সুন্নাহর আলোয় আদর্শ প্রজন্ম বিনির্মাণ

কুরআন ও সহীহ সুন্নাহর সঠিক শিক্ষার আলো সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই দীর্ঘমেয়াদী প্রকল্প। এর অধীনে সমন্বিত দ্বীনি ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, গবেষণাকেন্দ্র স্থাপন এবং মানসম্মত ইসলামিক সাহিত্য প্রকাশনার মাধ্যমে একটি নৈতিকতাসম্পন্ন আদর্শ সমাজ গড়ার কাজ চলছে।

যোগ দিন

আমাদের সাথে যুক্ত হোন

নিচের যেকোনো পদ্ধতিতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আর্তমানবতার সেবায় ভূমিকা রাখতে পারেন।

নিয়মিত দাতা (Monthly Donor)

প্রতি মাসে আপনার সাধ্যমতো একটি নির্দিষ্ট পরিমাণ সাদাকাহ বা অনুদান প্রদানের মাধ্যমে আমাদের দীর্ঘমেয়াদী প্রজেক্ট ও দুস্থদের পাশে দাঁড়ানোর এই পথচলাকে সচল রাখুন। আপনার ছোট ছোট নিয়মিত দানই বড় পরিবর্তনের ভিত্তি।

আজীবন ও দাতা সদস্য

মানারাহ ফাউন্ডেশনের স্থায়ী সদস্যপদ গ্রহণ করে আমাদের মূল ট্রাস্টের কল্যাণমূলক ভিশনের অংশীদার হোন। আপনার এককালীন বা বিশেষ অবদান আমাদের স্থায়ী প্রকল্প ও শিক্ষা কমপ্লেক্সের ভিত্তি মজবুত করতে সাহায্য করবে।

স্বেচ্ছাসেবক (Volunteer)

কেবল অর্থ দিয়ে নয়, আপনার মেধা, সময় এবং শ্রম দিয়েও মানবতার সেবায় অংশ নিতে পারেন। আমাদের বিভিন্ন সামাজিক ক্যাম্পেইন, ত্রাণ বিতরণ ও শিক্ষামূলক কার্যক্রমে মাঠপর্যায়ে কাজ করতে আজই ভলান্টিয়ার হিসেবে রেজিস্ট্রেশন করুন।

ক্যারিয়ার ও শিক্ষকতা

পেশাদারিত্ব ও দ্বীনি খিদমতের একটি চমৎকার সমন্বয়। আমাদের ফাউন্ডেশন কিংবা মানারাহ একাডেমি-র শিক্ষক, ট্রেইনার ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ফুল-টাইম বা পার্ট-টাইম কাজ করে আপনার ক্যারিয়ারকে অর্থবহ করে তুলুন।

পূর্ণ জবাবদিহিতা

স্বচ্ছতা ড্যাশবোর্ড

প্রতিটি দানের সাথে আমরা সম্পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাস করি। প্রতিটি টাকার হিসাব রাখা হয়।

0+
পরিবার সাহায্য পেয়েছে
0
প্রকল্প সম্পন্ন
0
মোট বিতরণ (BDT)
0+
সক্রিয় স্বেচ্ছাসেবী
শিক্ষা35%
স্বাস্থ্যসেবা20%
পরিকাঠামো25%
জরুরি সাহায্য15%
প্রশাসন5%
আমাদের প্রতিষ্ঠান

আমাদের অঙ্গ প্রতিষ্ঠান ও কার্যক্রম

মানারাহ ইসলামিক একাডেমি

সমন্বিত আধুনিক ও দ্বীনি শিক্ষার এক অনন্য বিদ্যাপীঠ। কুরআন ও সুন্নাহর আলোয় নৈতিকতাসম্পন্ন আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষে আমাদের এই দীর্ঘমেয়াদী শিক্ষা প্রজেক্ট পরিচালিত হচ্ছে।

দ্বীনি জিজ্ঞাসা ও উত্তর

দৈনন্দিন জীবন, ইবাদত কিংবা সমসাময়িক যেকোনো বিষয়ে আপনার মনে থাকা দ্বীনি প্রশ্নটি সরাসরি আমাদের কাছে পাঠান। মানারাহ ফাউন্ডেশনের প্রাজ্ঞ ও যোগ্য আলেম প্যানেল পবিত্র কুরআন এবং সহীহ হাদিসের আলোকে প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও নির্ভরযোগ্য রেফারেন্সসহ সমাধান প্রদান করবেন, ইনশাআল্লাহ।

EcoManarah

পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন প্রজেক্ট। পাটের তৈরি বহুমুখী পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে স্থানীয় গ্রামীণ ও সুবিধাবঞ্চিত বেকার যুবসমাজের জন্য স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করাই এই বাণিজ্যিক ইউনিটের মূল লক্ষ্য।

সর্বশেষ আপডেট

আমাদের ব্লগ থেকে

ইসলামী দান, সম্প্রদায়ের গল্প এবং ফাউন্ডেশনের আপডেট সম্পর্কে জানুন।

রমাদানে দানের ফজিলত
রমাদান

রমাদানে দানের ফজিলত

রমাদান কেন দানের জন্য সবচেয়ে পুরস্কৃত সময় এবং কিভাবে আপনার দান এই বরকতময় মাসে গুণিত হয় তা জানুন।